নজরবন্দি ব্যুরোঃ ক্রমেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ।গতকালই দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি পেরিয়েছিল। আজ, শুক্রবার তার থেকেও বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। চিন্তার ভাঁজ বাড়ছে চিকিৎসক আর প্রশাসনের কপালে।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টা পর থেকে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যের এই জেলাগুলিতে, কলকাতায় বৃষ্টি কবে?


দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩০৩টি নতুন কোভিড সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও এই ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে বলেইও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের তরফে। দেশে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫২৩৬৯৩। বর্তমানে মোট সক্রিয় কেসের সংখ্যা ১৬৯৮০। গত ২৪ ঘণ্টায় ৭০১টি সক্রিয় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
এছাড়াও দেশে একদিনে মোট রোগ মুক্তি ঘটেছে ২৫৬৩ জনের। এর ফলে দেশে মোট সুস্থতার সংখ্যা হয়েছে ৪২৫২৮১২৬ জন।বৃহস্পতিবার বাংলায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছিলেন ৩৪ জন। পাঞ্জাবে নতুন করে আক্রান্ত ২৭ জন। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি।
সেখানে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৯০ জন। আগের দিনের তুলনায় ৯ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেখানে সংক্রমণের হার ৪.৬২ শতাংশ।


চতুর্থ ঢেউয়ের চিন্তা বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ
এই নিয়ে টানা ১০ দিন দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। দেশে মোট টিকাকরণের সংখ্যা পেরিয়েছে ১৮৮.৪০ কোটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৭৬৬৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।








