নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা পরিস্থিতি কেমন? তা জানতেই বুধবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি। প্রধানমন্ত্রীর ডাকা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই বৈঠক নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
আরও পড়ুনঃ BJP: নজরে মমতার দিল্লি সফর, তার আগে রাজধানীতে বঙ্গ বিজেপির বিশেষ কর্মসূচী


চলতি বছরে জানুয়ারি মাসের পর দেশের করোনা পরিস্থিতি অনেকটা স্বভাবিক হয়েছিল। সম্পরতি একাধিক রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, পঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন দেশের করোনা সংক্রমণের সংখ্যা আড়াই হাজার ছুঁইছুঁই।

ধারাবাহিক করোনা আক্রান্তের সংখ্যা থেকে অনেকেই অনুমান করছেন দেশের চতুর্থ ঢেউ আসন্ন। তাই আগে থেকে এখন ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্র সরকার। বিশেষ জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজের ক্ষেত্রেও। বুধবারের বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের কাছে সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তা জানতে চাইবেন প্রধানমন্ত্রী।


করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি, জানবেন পরিস্থিতি

প্রধানমন্ত্রীর তরফে সেই বার্তা এসেছে নবান্নতেও। তাই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল দিল্লিতে মুখোমুখি বৈঠকের আগে ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।








