BJP: নজরে মমতার দিল্লি সফর, তার আগে রাজধানীতে বঙ্গ বিজেপির বিশেষ কর্মসূচী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৯ এপ্রিল নজরে মমতার দিল্লি সফর। ঠিক তার আগে রাজধানী দিল্লিতে বিশেষ কর্মসূচী বিজেপির। ওই দিনই পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে মিছিল করবে গেরুয়া শিবির ঘনিষ্ঠ আইনজীবীরা। সূত্রের খবর, নিহত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বুকে ধর্ণা বিক্ষোভ পদযাত্রা করতে চলেছে বিজেপি।

আরও পড়ুনঃ Bagtui: নিয়ম না মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য, বগটুইকাণ্ডে ফের মামলা হাইকোর্টে

জানা গিয়েছে, ওইদিন বঙ্গ বিজেপির নেতারা উপস্থিত থাকবেন সেই মিছিলে। উপস্থিত থাকবেন বিজেপি ঘনিষ্ট আইনজীবীরা। ওই দিন যন্তর-মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পদযাত্রা করবে বিজেপি নেতৃত্ব। এরপর ইন্ডিয়া গেটের সামনে ধর্ণা প্রদর্শন করবেন তাঁরা। পাশাপাশি নিহত কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

BJP accounts for 70% of total assets declared by national, regional parties in FY 2019-20: Report - India News

২৯ এপ্রিল দিল্লি উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৩০ এপ্রিল প্রধান বিচারপতিদের একটি কনফারেন্সে যোগ দেবেন তিনি। সেই সম্মেলনেই একই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

নজরে মমতার দিল্লি সফর, বিশেষ কর্মসূচী বিজেপির 

নজরে মমতার দিল্লি সফর, বিশেষ কর্মসূচী বিজেপির 
নজরে মমতার দিল্লি সফর, বিশেষ কর্মসূচী বিজেপির

সম্প্রতি বগটুই এবং হাঁসখালির ঘটনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যে সত্য অনুসন্ধান প্রতিনিধি দল পাঠিয়েছে বিজেপি। দুটি ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে সংসদের ভিতরেও সরব হয়েছেন বিজেপি নেতারা। এমনকি রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার বিষয়েও সরব হতে দেখা গেছে তাঁদেরকে। এবার বিশেষ কর্মসুচী ঘোষণা করে সেই বিষয়টাকে সামনে আনতে চলেছে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত