নজরবন্দি ব্যুরোঃ চাকরী দিয়ে আদতে সাক্ষীদের প্রভাবিত করা হছে। নিয়ম না মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য। এই অভিযোগ সামনে রেখে বগটুই ঘটনায় ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ধার্য করা হয়েছে। আগামী ২৬ জুলাই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুনঃ Anish Khan Death: আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা


উল্লেখ্য, ২১ মার্চ বগটুই গ্রামে একাধিক বাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতিরা। মোট ৯ জনের মৃত্যু হয়। তারপর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদেরকে চাকরী এবং ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যাঁদের বাড়িগুলি পুড়ে গেছে তাঁদের বাড়ি মেরামতের জন্য ২ লক্ষ টাকা অবধি অনুদানের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি যে মহিলার দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল তাকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। যদিও পরে সেই মহিলার মৃত্যু হয়।


নিয়ম না মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য,হলফনামা চাইল আদালত

বুগটুইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে সরকারী চাকরীর প্রতিশুতিও দেন তিনি। এদিন মামলাকারীদের তরফে কলকাতা হাইকোর্টে বলা হয়, এইভাবে আর্থিক ক্ষতিপূরণের লোভ দেখিয়ে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মামলাকারীর সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যের থেকে হলফনামা চাইল আদালত।







