Corona Vaccine: কমল বুস্টার ডোজের দাম, নতুন দাম কত? জানুন এখনই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার থেকে ১৮ উর্ধ্বে বয়সীদের মিলবে করোনার বুস্টার ডোজ। কেন্দ্রের তরফে ঘোষণার পরেই কোভিশিল্ডের দাম ঘোষণা করেন আদর পুনাওয়ালা। প্রতিটি ডোজের মূল্য কর বাদ দিয়ে ৬০০ টাকা ঘোষণা করেছিলেন তিনি। শনিবার তা বদলে দিলেন। ট্যুইট করে ঘোষণা করলেন প্রতিটি বুস্টার ডোজের মূল্য ২২৫ টাকা। একইসঙ্গে দাম ঘোষণা করেছে কোভ্যাকসিন। কমল বুস্টার ডোজের দাম। ২২৫ টাকাতেই বিকোবে তা।

আরও পড়ুনঃ Physical intimacy with aliens: ভিনগ্রহীর বাচ্চার মা হতে চলেছে মহিলা, এক নয় একাধিকের শরীরে মিলল তার চিহ্ন

এদিন ট্যুইট করে আদর পুনাওয়ালা জানিয়েছেন, কেন্দ্রিয় সরকারের সঙ্গে আলোচনা করে সেরাম ইনস্টিটিউট অব টেকনোলজি ঠিক করেছে প্রতিটি বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড বিকোবে ২২৫ টাকায়।

একইসঙ্গে ভারত বায়োটেকের অন্যতম কর্ণধার সুচিত্রা এল্লা ট্যুইট করে জানিয়েছেন, ১৮ বছরের উর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। আগামী দিনে বেসরকারি হাসপাতালগুলিতে ২২৫ টাকায় মিলবে কোভ্যাকসিন

কমল বুস্টার ডোজের দাম, জানুন নতুন দাম 

কমল বুস্টার ডোজের দাম, জানুন নতুন দাম 
কমল বুস্টার ডোজের দাম, জানুন নতুন দাম 

উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে, যাঁদের বয়স ১৮ বছরের উর্ধ্বে। যারা ভ্যাকসিনের দুটি ডোজের সময়সীমা ৯ মাস পার করেছে তাঁরা এই ভ্যাকসিন নিতে পারবেন।

Coronavirus Vaccination: Can vaccinated people still spread COVID-19?  Explained

পাশাপাশি কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা কোভিডের দুটি করে টিকাকরণের দিকে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। একইসঙ্গে ৬০ বছরের উর্ধ্বে বয়স্কদের ক্ষেত্রে এবং স্বাস্থ্য কর্মীদের বুস্টার দেওয়ার ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত