নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনার দাপট। এবার কোভিডের নতুন করে ছায়া ভারতেও। বিপদের তালিকায় দেশের পাঁচ রাজ্য। বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র। এমনকি এবিষয়ে পাঁচ রাজ্য কেরল, মিজোরাম, মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানাকে সতর্কতা জারি করে চিঠি দিলেন স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ।
আরও পড়ুনঃ Tapan Kandu Murder: তপন কান্দু খুনে এসডিপিওকে তলব, নিহতের ফোন বাজেয়াপ্ত করল সিবিআই


প্রত্যেক রাজ্যকে চিঠি দিয়ে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, করোনার রাশ আলগা হতেই খুলেছে সমস্ত দোকানপাট। চালু হয়েছে কাজ। কিন্তু বেশ কিছু রাজ্যে এখনও সঙ্কট কাটেনি। এর মধ্যে বাড়তে শুরু করেছে করোনার নতুন ভেরিয়েন্ট জি এর আদপট। তাই ফের সতর্ক করল কেন্দ্র সরকার।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কেরলে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন ২,৩২১ জন। যা দেশের নিরিখে ৩১.৮ শতাংশ। কেন্দ্রের তরফে ওই রাজ্যে পাঁচটি স্ট্র্যাটেজি অর্থাৎ টেস্টিং, ট্র্যাকিং, চিকিৎসা, ভ্যাকসিন এবং কোভিড বিধি মেনে চলার কথা বলা হচ্ছে।


দিল্লিতেও আগের তুলনায় বেড়েছে করোনার সংক্রমণ। ১ এপ্রিল অবধি ১ সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৪ জন এবং ৮ এপ্রিল তা বেড়েছে ৮২৬ এ। পজিটিভিটি রেট বেড়েছে ১.২৫ শতাংশ। দেশের নিরিখে আক্রান্তের হার ১১.৩৩ শতাংশ। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে হরিয়ানায় বেড়ে ৪১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে গত সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন। পজিটিভিটির হার বেড়েছে ০.৪৩ শতাংশে।
বাড়ছে করোনার দাপট, বিপদ বাড়চ্ছে নতুন ভেরিয়েন্ট

কাছাকাছি রয়েছে মিজোরাম। গত এক সপ্তাহে মিজোরামে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৪ জন। যা দেশের নিরিখে আক্রান্তের হার ১১.১৬ শতাংশ।








