অনেকটাই শক্তি হারিয়েছে করোনা, তলানিতে সংক্রমণের হার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। তবে আগামী আগস্ট মাসের দিকে করোনার চতুর্থ ওয়েভ আসার কথা থাকলেও বর্তমানে অনেকটাই শক্তি হারিয়েছে করোনা।

আরও পড়ুনঃ অগ্নিমূল্য জ্বালানি, চলতি মাসেই শহরের রাজপথে নামছে পরিবেশবান্ধব বাস

যারফলে সপ্তাহের প্রথম দিনে যথেষ্ট স্বস্তি দিয়েছে দেশের কোভিড গ্রাফ। দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের রিপোর্ট অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। যারফলে গোটা দেশে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭ জনের কাছাকাছি। পাশাপাশি গোটা  দিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২৯ জন।  যা আগের থেকে অনেকটাই কম। গত রবিবার প্রায় এক হাজারের কাছাকাছি এসে গিয়েছিল করোনা সংক্রমিতের হার।

অনেকটাই শক্তি হারিয়েছে করোনা, কমেছে সংক্রমণ 

কোভিড প্রোটোকল প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর। covid protocol published by department of health and family welfare, govt of west bengal
অনেকটাই শক্তি হারিয়েছে করোনা, তলানিতে সংক্রমণের হার

তবে সপ্তাহের প্রথম দিনে এসে অনেকটাই কমল সেই ধারা। এক ধাক্কায় অনেকটাই নেমে যায় সংক্রমিতের সংখ্যা। একইরম ভাবে পাল্লা দিয়ে কমেছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রান গিয়েছে ৬ জনের। গতকাল সেই সংখ্যাটিই ছিল প্রায় একশোর কাছাকাছি। যারফলে গোটা দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট প্রান হারিয়েছেন ৫,২১,৬৯১ জন।

Coronavirus India Updates, Coronavirus Cases Today, COVID 19 Cases In India, Omicron Covid Cases, India Covid Cases 8 April 2022

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত