নজরবন্দি ব্যুরোঃ যত সময় এগোচ্ছে ততই ঊর্ধ্বমুখী হচ্ছে জ্বালানির দাম। যা নিইয়ে কপালে ভাঁজ পড়েছে যাত্রীবাহী গাড়ি চালকদের। এই পরিস্থিতিতে সাধারনের কথা মাথায় রেখে সিএনজি চালিত বাস চালানোর উদ্যোগের কোথা শোনা গিয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই ভাবনাতেই শীলমোহর পড়তে চলেছে এবার। মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই শহরের রাজপথে নামতে চলেছে সিএনজি চালিত বাস।
আরও পড়ুনঃ কেমন যাবে সপ্তাহের প্রথম দিন? নজরে রাখুন আজকের রাশিফল


দিনকয়েক আগেই শহরের বেসরকারি বাস মালিকদের তরফে বলা হয়েছিল, বর্তমানে অগ্নিমূল্য জ্বালানি। তাই সমস্ত দিক বিবেচনা করে বাড়াতে হবে বাসের ভাড়া। যা প্রথমেই নাকচ করে দেয় রাজ্যের পরিবহন দফতর। এর বদলে বিকল্প ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। সেইমতো পেট্রোল-ডিজেলের বদলে সিএনজির মাধ্যমে বাস চালানোর কথা শোনা গিয়েছিল তাদের তরফে।
যারফলে খুবই কম খরচে যাতায়াত করতে পারবেন সকল যাত্রীরা। পাশাপাশি পরিবেশ দূষণ থেকেও মিলবে রেহাই। তাই এবার চলতি মাসের শেষের দিকেই শহরের রাস্তায় সিএনজি চালিত বাস নামানোর কথা শোনা গিয়েছে। যেগুলির মূলত নিউটাউন রুটেই বেশি চলতে দেখা যাবে। তাই সমস্ত পরিকল্পনা সাজিয়ে নিয়ে মধ্যপ্রদেশের একটি সংস্থা কে ১৭ থেকে ১৮ টি সিএনজি চালিত বাস নির্মাণের বরাত দিয়েছে বাস মালিকেরা। সেইমতো চলতি মাসের শেষের দিকেই একে একে আসতে শুরু করবে প্রতিটি বাস। যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
অগ্নিমূল্য জ্বালানি, আসছে সিএনজি চালিত বাস

রাজ্যে প্রবেশ করার পরেই সেগুলিকে নামানো হবে উল্টোডাঙা থেকে সাপুরজি চত্বরে। ধীরে ধীরে এগুলিকে ছড়িয়ে দেওয়া হবে শহর কলকাতায়। সেজন্য রাজ্যের পরিবহন দফতরের সুব সঙ্কেতের দিকেই তাকিয়ে সকলে।









