নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন অনেকটাই স্বস্তিজনক পরিস্থিতিতে ছিল দেশের কোভিডগ্রাফ। একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল সক্রিয় রোগীর সংখ্যা। তবে এবার ফের চিন্তার কারন হয়ে দাঁড়াল কোভিড পরিস্থিতি। ফের বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যা। সেইসঙ্গে হাজারের গণ্ডি পেড়োল দৈনিক আক্রান্তের সংখ্যা।যা নিয়ে ফের চিন্তায় দেশের চিকিৎসা মহল।
আরও পড়ুনঃ Hanskhali Incident: হাঁসখালিতে সিবিআই, কথা নির্যাতিতার পরিবারের সঙ্গে


আজ দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন। যা গতকালের থেকে বেশকিছুটা কম। কিন্তু চিন্তা বাড়াচ্ছে রাজধানীর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ৪৮ শতাংশের ও বেশি। তবে সেখানেই শেষ নয়। চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় ১১ হাজার ৫৮ জনের কাছাকাছি বেড়েছে অ্যাকটিভ কেসের পরিমান।
ফের চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা
তবে আগের থেকে অনেকটাই স্বস্তি মিলেছে দৈনিক মৃত্যুর সংখ্যায়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় প্রান গিয়েছে ১ জনের। গতকাল যে সংখ্যাটি ছিল ২৬ জনের কাছাকাছি। যারফলে, এই মুহূর্তে গোটা দেশে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৩৭ জনের আশেপাশে। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৮১৮ জন। যারফলে, গোটা দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৬ হাজার ২২৮ জন। তবে আচমকাই অ্যাকটিভ কেসের সংখ্যা বৃদ্ধির জেরে দুশ্চিন্তা দানা বাঁধতে শুরু করেছে চিকিৎসা মহলে।











