Hanskhali Incident: হাঁসখালিতে সিবিআই, কথা নির্যাতিতার পরিবারের সঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালির ঘটনায় তদন্তভার বর্তেছে সিবিআইয়ের ওপর। বুধবার রাতেই হাঁসখালিতে সিবিআই -এর প্রতিনিধি দল পৌঁছে গেছে। প্রায় ৪ ঘন্টা ধরে কথা বললেন পুলিশ কর্তাদের সঙ্গে। আজই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।

আরও পড়ুনঃ নববর্ষ থেকেই বৃষ্টি বাংলায়, ইঙ্গিত আবহাওয়া দফতরের

হাঁসখালির গণধর্ষণকাণ্ডে দুই জনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। তাদেরকে হেফাজতে নিতে চায় সিবিআই। সিবিআইয়ের তরফে হাঁসখালিতে একটি অস্থায়ী ক্যাম্প গঠন করে চলবে তদন্তের কাজ। একইসঙ্গে ধৃত দুইজনকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে তাঁরা।

Hanskhali Rape: মিলল রক্তমাখা বেডশিট-দগ্ধ হাড়, হাঁসখালিতে CBI-তদন্ত শুরু -  hanskhali rape CBI handover the case from state police sum - Aaj Tak Bangla

উল্লেখ্য, গতকালই একটি বড়সড় প্রমাণ সিবিআইয়ের হাতে এসেছে। যেখানে বার্থডে পার্টি চলছিল সেখানে বীর্যের নমুনা পাওয়া গেছে। মৃতার আত্মীয়ের তরফে একটি কাপড়ের টুকরো হাতে এসেছে। সেখান থেকেই রহস্যভেদ করতে চেয়েছিল পুলিশ। ইতিমধ্যেই সেই কাপড়ের টুকরো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

হাঁসখালিতে সিবিআই, শুরু তদন্ত প্রক্রিয়া 

আজ হাঁসখালিতে সিবিআই – রোজদিন.in

বুধবার বিকেলে মৃতার পরিবারের অভিযোগ ছিল, তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হুমকি চলতে থাকায় ভয়ে দেহটি মাদুরে জড়িয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পরেই মুখ খুলতে সাহস পেয়েছেন তাঁরা। এমনকি তাঁদের কাছে মৃতার ময়নাতদন্ত তো দূরে থাক, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। যার জন্যই বেগ পেতে হয়েছিল পুলিশকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত