স্বস্তিদায়ক বাংলার কোভিড গ্রাফ, আজ ফের করোনায় মৃত্যুহীন রাজ্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে যখন কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজধানী দিল্লিতে যখন করোনা নিয়ে নতুন করে মাথাব্যথা তৈরি হয়েছে ঠিক তখনই রাজ্যের কোভিড নিম্নমুখী গত ২৪ ঘন্টায় তা আরো কমলো। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্তের সংখ্যা মাত্র ২৬।

আরও পড়ুনঃ দেশে চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? হু হু করে বাড়ছে করোনা

সঙ্গে পাল্লা দিয়ে কমলো পজেটিভ রেট। রাজ্যে বর্তমান পজিটিভ কেস ২০ লক্ষ ১৭ হাজার ৯০০ জন। একইসঙ্গে আজকেও করোনাই মৃত্যুহীন বাংলা। এখন পর্যন্ত রাজ্যে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২০,২০০ জন।

স্বস্তিদায়ক বাংলার কোভিড গ্রাফ, আজ ফের করোনায় মৃত্যুহীন রাজ্য
স্বস্তিদায়ক বাংলার কোভিড গ্রাফ, আজ ফের করোনায় মৃত্যুহীন রাজ্য

মৃত্যুর হার ১.০৫ শতাংশ। অপরদিকে আজ করোনাভাইরাস কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন মানুষ। সবমিলিয়ে বাংলায় সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৫৫ জন। বিশেষজ্ঞরা মনে করছেন গোটা দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে।

স্বস্তিদায়ক বাংলার কোভিড গ্রাফ, আজ ফের করোনায় মৃত্যুহীন রাজ্য

দেশের মধ্যে রাজধানী দিল্লির অবস্থা বেশ খারাপ সেখানে এখনই দিনে হাজারের বেশি করণ আক্রান্ত হচ্ছেন। দিল্লি সরকার নতুন করে স্কুলগুলোতে জারি করেছে করো না বিধি। এইরকম অবস্থায় আমাদের রাজ্যের এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তিদায়ক বলেই মনে করছে চিকিৎসকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর