এদিকে ডেঙ্গির পজি়টিভিটি রেটের নিরিখে এখন রাজ্যের মধ্যে সর্বোচ্চ জায়গায় রয়েছে বিধাননগর। ফাঁকা জমি ও দীর্ঘদিনের বন্ধ বাড়িতে নজরদারি বাড়ানো এবং বিধাননগর পুরনিগমের তিনটি হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। ড্রোন উড়িয়ে খালগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কথাও ফের একবার স্মরণ করিয়ে দিয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। নজর দিতে বলা হয়েছে পুজো প্যান্ডেলগুলির উপরেও।
করোনা মহামারি নিয়ে এবার ইতিবাচক মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। গত তিন বছর ধরে সাধারণ মানুষের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ফেলছে কোভিড মহামারী। করোনার জন্য প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ।
১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ। ১৮ উর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭৫ দিন চলবে এই কর্মসূচি।