নজরবন্দি ব্যুরোঃ টিকাকরণের গতি বাড়ানোর জের। দেশে এক ধাক্কায় কমল দৈনিক সংক্রমণ। তা সত্ত্বেও কমল না উদ্বেগ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়িয়ে, দেশে এক ধাক্কায় বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। যে কারণে টিকাকরণের প্রতি বিশেষভাবে জোর দিচ্ছেন তাঁরা।
আরও পড়ুনঃ বিধানসভায় লম্বা লাইন, শুরু রাষ্ট্রপতি নির্বাচনী পর্ব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন, মৃত্যু হয়েছে ৫১ জনের। আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,০৬৯ জন। দৈনিক পজিটিভিটি রেট এই মুহূর্তে ৬.৪৮ শতাংশ।

দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মোট ১ লক্ষ ৪৪ হাজার ২৬৪। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। রবিবারই টিকাকরণের নিরিখে নয়া সাফল্য পেয়েছে দেশ।

কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণ, কিন্তু বাড়ল মৃত্যুর সংখ্যা

কোভিড টিকাকরণ শুরুর মাত্র ১৮ মাসের মধ্যে করোনা টিকার ২০০ কোটি ডোজ পেয়েছেন দেশবাসী। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৪৬ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



