Covid Update: স্বস্তি দিয়ে কমল দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ, জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বেশ কিছুটা স্বস্তি দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা কমল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী দেশে কোভিড সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটা কম।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল নেতারা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫,৫২৮ জন। মহামারীর ছোবলে প্রাণ গিয়েছে ২৫ জনের। মোট আক্রান্তের তুলনায় মাত্র ০.৩৩ শতাংশ রোগী অ্যাকটিভ।

4 15

এই মুহূর্তে মোট অ্য়াকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৬৫৪। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,১১৩ জন। শতকরা হিসেবে যা ৯৮.৪৭ শতাংশ।

5 13

একদিনে ২৫ জনের মৃত্যুতে দেশে মোট কোভিডের বলি ৫,২৫,৭৮৫ জন। এদিকে রাজ্যেও আক্রান্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। আক্রান্তের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা।

6 13

স্বস্তি দিয়ে কমল দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ, জানুন বিস্তারিত

ওদিকে বীরভূমেও ফের বাড়ছে সংক্রমণ। দেশের মধ্যে যে পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কয়েকদি আগে পর্যন্ত রাজ্যে দৈিনক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাপিয়ে গিয়েছিল। সেই সংখ্যা কিছুটা কমছে গত কয়েকদিনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন