রাজ্য সরকারের কঠোর বিধি নিষেধ জারির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা দেখা গেল একাধিক স্টেশনে। ট্রেনে ওঠার জন্যে মানুষের হাহাকার। ভিড় ঠেকে ট্রেনের কামরায় জায়গা পেতে বারুইপুর ষ্টেশনে পড়ে আহত হলেই দুই যাত্রী!
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। একদিনে এই রাজ্যে ৪৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বাংলাজুড়ে।
এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪২ জন। যার মধ্যে আজই সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭ হাজারের বেশি। টেস্ট বাড়াতেই হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
তৃতীয় ঢেউয়ে গতকাল পর্যন্ত উত্তরবঙ্গের হাল স্বাভাবিক ছিল। কিন্তু আজকের বুলেটিন বলছে অন্য কথা। এদিন শুধু দার্জিলিং জেলাতে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। একদিনেই অ্যাকটিভ কেস বেড়েছে ১৩৯ টি!!
কলকাতার পরেই স্থান পেয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণা জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগণার পর তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। আজ এই জেলায় ২ টি মৃত্যু সহ নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯৮ জন।