নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আর করোনার ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। কোনও করোনা আক্রান্ত ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কি না তা সহজে বোঝা সম্ভব নয়। কারণ, শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে কি না তা নির্ধারণ যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তা হল আরটি-পিসিআর(RTPCR)। আর কেউ ওমিক্রন আক্রান্ত কি না তা জানার জন্য করতে হবে এস-জিন-ড্রপ পরীক্ষা।
আরও পড়ুনঃ কোভিড চিকিৎসায় নয়া ওষুধের সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এরই মধ্যে আজকের কোভিড বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৮ হাজার ১৩৯। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৫ হাজার ৩০২ টি। এদিন টেস্ট হয়েছে ৭৩ হাজার ৪৩ টি।
গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭২৮ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। চতুর্থ স্থানে রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
আজ করোনা আক্রান্ত প্রায় ২৪ হাজার, মৃত ২৬! ঊর্দ্ধমুখী বাংলার পজিটিভিটি রেট

হাওড়া জেলা রয়েছে পঞ্চম স্থানে। এই জেলায় আজ আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর বঙ্গের জেলা গুলিতেও। আজ দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। মৃত্যু হয়েছে এক জনের। এছাড়াও জলপাইগুড়ি জেলাতে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
আজও ঊর্দ্ধমুখী বাংলার পজিটিভিটি রেট। রাজ্যের পজিটিভিটি রেট গতকাল ছিল ৩০.৮৬ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৩২.১৩ শতাংশ। সব মিলিয়ে রাজ্যের পজিটিভিটি রেট চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও। দেখুন সার্বিক পরিসংখ্যান, বাংলার জেলাভিত্তিক চিত্র।




