বাংলায় কবে আসছে করোনা ভ্যাকসিন? আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। তার পরে রাজ্যে পাওয়া যাবে করোনা প্রতিষেধক কোভ্যাকসিন। সুত্রের খবর, জানুয়ারী মাসেই পশ্চিমবঙ্গে আসছে এই ভ্যাকসিন। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই দেশীয় প্রযুক্তিতে তৈরি 'কোভ্যাকসিন'-এর তৃতীয় দফায় ট্রায়াল শুরু হবে।
মাত্র ৭৩ দিনের অপেক্ষা। বিনামূল্যে অক্সফোর্ডের ভ্যাকসিন পাবেন ভারতবাসী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আর ৭৩ দিনের মধ্যে ভারতের বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। ভারতে অক্সফোর্ডের টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের এক কর্তার দাবি, অক্সফোর্ডের তৈরি করোনার প্রতিষেধক কোভিশিল্ডের ট্রায়ালের জন্য সরকারের থেকে বিশেষ লাইসেন্স পেয়ে গিয়েছে সিরাম।
চূড়ান্ত পর্যায় ট্রায়ালের আগেই টিকার ছাড়পত্র। রাশিয়ার পথেই ভারত? ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ অর্থাৎ ICMR এর ডিজি বলরাম ভার্গব সে রকমই ইঙ্গিত দিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভার্গব জানিয়েছেন, ভারতে তৈরি দুটি করোনা প্রতিষেধকের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল প্রায় শেষ।
রাশিয়ার করোনা টিকা এবার ভারতে। সুসম্পর্কের জেরে প্রস্তাব রাশিয়ার। এদেশেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। প্রোডাকশন পার্টনার হিসাবে ভারতকেই চায় রাশিয়া। রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের আধিকারিক কিরিল দিমিত্রেভ একথা ঘোষণা করেন।
স্বদেশী করোনা টিকা কোভ্যাক্সিন প্রয়োগের পর কেমন আছেন শিক্ষক চিরঞ্জিত ধীবর? ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন নিরাপদ। সুখবর দিয়েছে ভারত বায়োটেক। জানা গিয়েছে করোনা ভাইরাসের টিকায় নজিরবিহীন সাফল্য পেতে চলেছে ভারত। আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাহায্য নিয়ে এই টিকা তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।
চলতি বছরেই দেশের সব নাগরিক কে দেওয়া হবে টিকা। উৎপাদন শুরু করল রাশিয়া। সমালোচনা উড়িয়ে টিকা উৎপাদন শুরু করল রাশিয়া। গত ১১ই আগস্ট রাশিয়ার হাত ধরে আত্মপ্রকাশ ঘটে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের। প্রথম টিকাটি নেন খোদ রাশিয়া প্রেসিডেন্টের কন্যা মারিয়া। এর পরেই রাশিয়ার টিকা নিয়ে সমালোচনা করে কয়েকটি দেশ।