অক্টোবরে বাজারে আসছে মার্কিন করোনা টিকা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব ঠিকঠাক থাকলে অক্টোবরেই বাজারে আসছে ফাইজার  করোনা ভ্যাকসিন। খবরে প্রকাশ সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড় এই টিকা ভালই কাজ করেছে। এই টিকা প্রস্তুতকারি সংস্থা হল মর্ডানা। এটি একটি মার্কিন সংস্থা।

জুলাই মাসে এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের উপরে(সেচ্ছাসেবক)। প্রথম দফায় যাঁদের টিকা দেওয়া হয়েছিল, তাঁদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হতে শুরু করেছে বলে জানান ফাইজারের চিফ একজিকিউটিভ অফিসার অ্যালবার্ট বোরলা। তিনি বলেন, তৃতীয় স্তরের ট্রায়াল চালাচ্ছে ফাইজার। অক্টোবরের মধ্যে ভ্যাকসিন রেগুলেটরি কমিটির কাছে দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়ালের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে।

ছাড়পত্র পেলেই বাজারে আসবে ভ্যাকসিন। ফাইজারের টিকার দাম কত হবে, তা স্পষ্ট নয়। তবে, ট্রাম্পের সরকার ইতিমধ্যেই এই সংস্থার সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করে ফেলেছে। এদের তৈরি টিকার বেশিভাগটাই কিনে নিতে চায় আমেরিকা। অপরদিকে দেশের করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে এগোচ্ছে। ভারতে দ্রুততার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যু-মিছিল।

আরও পড়ুনঃ একদিনে আক্রান্ত ২৮৮ জন পুলিশ কর্মী। নজিরবিহীন সংক্রমণ মহারাষ্ট্রে।

বাড়তে বাড়তে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১ জন। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। ঐ একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের ।সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫৫,৭৯৪ জন ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর