নজরবন্দি ব্যুরোঃ একদিনে আক্রান্ত ২৮৮ জন পুলিশ কর্মী। নজিরবিহীন সংক্রমণ মহারাষ্ট্রে। দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ লক্ষ ৭৯ হাজার ৫৬২ জন। মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৫০ জনের। দেশের মধ্যে সবথেকে সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৫৭ হাজার ৫৫০ জন। যার মধ্যে এখন চিকিত্সাধীন রয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৫৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৭০ হাজার ৮৭৩ জন। মহারাষ্ট্রে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৯৮ টি।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণেই আসছে না কোভিড-১৯, দেশে আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।
অন্যদিকে মহারাষ্ট্রের মুম্বাই শহর কার্যত বিপর্যস্ত করোনা ভাইরাসের দাপট। মুম্বাই তে এখন পর্যন্ত করোনা সংক্রামিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ২২৮ জন মানুষ। মুম্বাইতে এখন চিকিত্সাধীন আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৯৯ জন। বানিজ্য নগরিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কবলে প্রাণ গিয়েছে ৭ হাজার ৩৫৬ জনের। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮ হাজার ২৬৮ জন ।
একদিনে আক্রান্ত ২৮৮ জন পুলিশ কর্মী। মহারাষ্ট্র তথা মুম্বাইতে ব্যাপক হারে সংক্রামিত হচ্ছেন পুলিশ কর্মীরা। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় ২৮৮ জন পুলিশ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই ২৮৮ জন কে নিয়ে মোট ১৩ হাজার ৪৬৮ জন পুলিশ কর্মী সংক্রামিত হলেন করোনা ভাইরাসে। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৮৫২ জন। তবে দুঃখের বিষয় হল এখন পর্যন্ত মহারাষ্ট্রে ১৩৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এই মুহুর্তে চিকিত্সাধীন রয়েছেন ২ হাজার ৪৭৮ জন।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে গতকালে বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে আগের ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ২৪৫ জন। যা ভেঙে দিয়েছে যাবতীয় সংক্রমণের রেকর্ড। আজকের ৩ হাজার ২৪৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ৩২ হাজার ৩৬৪ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ৮০৪ জন। যা গতকালে থেকে ১০৮ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৮৯ জনের। মৃত ২ হাজার ৬৮৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৫ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮২ জন। আজকের ২ হাজার ৮২ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৮৭১ জন।
রাজ্যে রেকর্ড টেস্টের দিনে রেকর্ড ভাঙা সংক্রমণ। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩৬ হাজার ২২৯ টি। যা রেকর্ড। এখন রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৪৪ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১৬ হাজার ৫৩২ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৯০ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৬.৯৬ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।



