নজরবন্দি ব্যুরোঃ নিয়ন্ত্রণেই আসছে না কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপ। ভারতে দ্রুততার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১ জন।
শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। ঐ একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের ।সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫৫,৭৯৪ জন ।এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,২২,৫৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩০।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৬৩ হাজার ৬৩১ জন মানুষ। সংক্রমিতের সংখ্যায় মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসেবে ৬ লাখের গণ্ডি ছাড়িয়েছে।সংক্রমিত ৬লাখ ৫৭ হাজার ৪৫০ জন। মৃত্যু হয়েছে ২১,৬৯৮ জনের। এরপর তামিলনাড়ু সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪২৩জন। মৃত্যু হয়েছে ৬৩৪০ জনের। এরপর অন্ধ্রপ্রদেশে , সেখানে আক্রান্তের সংখ্যা ৩,৩৪,৯৪০ জন। চতুর্থ স্থানে আছে কর্ণাটক সেখানে আক্রন্ত ২,৬৪,৫৪৬ জন।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৫৫টি মৃত্যু। রাজ্যে রেকর্ড টেস্টের দিনে রেকর্ড ভাঙা সংক্রমণ। #Exclusive
পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। মোট আক্রান্তের সংখ্যা ১,৭৭,২৩৯ জন।মৃত্যু হয়েছে ২৭৯৭ জনের। ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৬০৪ জন।মৃত্যু হয়েছে ৪২৭০ জনের। আমেরিকা ও ব্রাজিলের পরই সরবাধিক আক্রান্তের সংখ্যা ভারতে। গত ১৮ দিন ধরে বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করছে ভারত, যা রীতিমত উদ্বেগের। শনিবারের পরিসংখ্যান বলছে দেশে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ।



