রাশিয়ার করোনা টিকা এবার ভারতে। সুসম্পর্কের জেরে প্রস্তাব রাশিয়ার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাশিয়ার করোনা টিকা এবার ভারতে। সুসম্পর্কের জেরে প্রস্তাব রাশিয়ার। এদেশেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। প্রোডাকশন পার্টনার হিসাবে ভারতকেই চায় রাশিয়া। রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের আধিকারিক কিরিল দিমিত্রেভ একথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থাগুলির সাথে ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করেছে মস্কো। করোনাভাইরাস নিয়ে দীর্ঘ কয়েকমাস ধরে ধুকছে বিশ্ব। গোটা বিশ্ব ভ্যাকসিনের অপেক্ষায় দিন গুনছে। সম্প্রতি করোনা প্রতিষেধক বাজারে আনার কথা ঘোষণা করেছে রাশিয়া।

আরও পড়ুনঃ অব্যাহত করোনার দূর্বার গতি। রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩ জনের।

এবং ইতিমধ্যে রাশিয়ার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন-এর কন্যা শরীরে সেই ভ্যাকসিন প্রয়োগ করাও হয়েছে। এই ভ্যাকসিন কোভিড-১৯ রুখতে সক্ষম এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া জানিয়েছে, বিশ্বের ২০টি দেশ ইতিমধ্যে ভ্যাকসিন কিনতে আগ্রহ দেখিয়েছে। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের আধিকারিক কিরিল দিমিত্রেভ বলেন, রাশিয়া এবার ভারতের মাটিতেই ভ্যাকসিন তৈরি করতে চায়। কোভিড-১৯ এর প্রতিষেধক স্পুটনিক ভি (Sputnik V) প্রস্তুতের জন্য ভারতকেই পার্টনার হিসেবে চায় মস্কো।

রাশিয়ার করোনা টিকা এবার ভারতে। ভারতের মাটিতে ভারতীয় ওষুধ উৎপাদনকারী সংস্থা এবং ভারতীয় বিজ্ঞানীদের নিয়ে এই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন কিরিল দিমিত্রেভ। তিনি জানিয়েছেন, ভারতের সাথে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ আমরা শুনেছি। ভারত সরকার ভ্যাকসিনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। শুধু ভারত নয়, সৌদি আরবের সাথে প্রতিষেধক উৎপাদনের কাজ করছে রাশিয়া।

উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের আত্মপ্রকাশ ঘটে রাশিয়ার হাত ধরে।  গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন বাজারে আনছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম। কিন্তু কীভাবে কাজ করবে এই ভ্যাকসিন? সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়েছে রাশিয়া। মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই ভ্যাকসিন কিছু নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। যা শরীরের অ্যাডিনো ভাইরাসের উপস্থিতির কারনে তৈরি হবে। এবং সেখান থেকেই তৈরি হবে করোনা মোকাবিলার অ্যান্টিবডি।

গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন ধারকের শরীরে জ্বর আসতে পারে। যেহেতু এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে সেকারনেই আসতে পারে জ্বর। সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর চলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত