এই মুহূর্তে উত্তরবঙ্গে শুটিং চলছে দেবের পরবর্তী সিনেমা প্রধানের। তবে এবার শুটিং চলাকালীন ঘটে গেল মারাত্মক বিপত্তি। হোটেলের ঘর থেকে উদ্ধার করা হল এক বিশাল আকারের অজগর সাপকে। এই ঘটনা সামনে আসা মাত্রই হইচই পরে গিয়েছে সর্বত্র।
জনপ্রিয় ধারাবাহিক মিঠাই নিয়ে ব্যস্ত ছিলেন আদৃত। বেশ কিছু মাস হল মিঠাই সমাপ্ত হয়েছে। আদৃতের সহঅভিনেত্রী মিঠাই কিন্তু ইতিমধ্যেই বড়পর্দায় আগমন করে ফেলেছেন। চলছে প্রধানের শুটিং। দেবের বিপরীতে দেখা যাবে তাকে। ফলে আদৃত কবে আবার নতুন কাজ শুরু করবে এই নিয়ে বেশ কৌতূহল জেগেছিল অনুরাগীদের মনে। এবার সামনে এলো সুখবর।
চলতি মাসের ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। যদিও এই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই চারিদিকে ‘জওয়ান’ ছবির দাপট চলছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সেই ঝড়ের দাপট দ্বিগুন হয়ে যায়। এখনও অবধি পাঠানের বক্সঅফিস কালেকশন প্রায় ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
শাহরুখ খান একেjর পর এক রেকর্ড ভেঙ্গেই চলছেন। রবিবার অবধি সেই সিনেমার আয় পৌঁছেছিল ৩০০ কোটি। কিন্তু আজ মঙ্গলবারে সেই আয় গিয়ে পৌঁছালো ৫০০ কোটিতে। ক্রমাগত নিজেই নিজের একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছেন শাহরুখ খান।
২০২২ সালে বক্সঅফিসে রীতিমত ঝড় তুলেছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার ‘পুষ্পা’। সেই ছবির জাদুতে মজেছিল গোটা বিশ্ব। এই ছবি সফল হওয়ার পর থেকেই ‘পুষ্পা ২’ ছবির জন্য অধির আগ্রহে বসে ছিল দর্শকেরা। তবে অবশেষে অপেক্ষার অবসান হল। আসতে চলেছে ‘পুষ্পা ২’।
এই মুহূর্তে চলছে প্রধান ছবির শুটিং। কিছুদিন আগেই শোনা গিয়েছিল দেব নাকি গায়ে প্রচণ্ড জ্বর নিয়েই তার শুটিং চালিয়ে যাচ্ছে। সেই ছবির শুটিং হচ্ছে উত্তরবঙ্গে। সেই ছবির মাঝেই শোনা যাচ্ছে পুজোয় আসবে ‘বাঘাযতীন’। তাই সম্প্রতি তার ট্রিজারই প্রকাশ্যে এলো।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বাঘা যতীন’ ছবির টিজার। যা সমাজ মাধ্যমে আসা মাত্রই দর্শকদের নজর কেড়েছে। এই টিজারের মধ্যেই দেখা গিয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর এক ঝলক। কিনতে পাচ্ছেন কি এই অভিনেতাকে? মনে করতে পারছেন এর আগে তাকে কোথায় দেখেছেন।