নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খান একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলছেন। রবিবার অবধি সেই সিনেমার আয় পৌঁছেছিল ৩০০ কোটি। কিন্তু আজ মঙ্গলবারে সেই আয় গিয়ে পৌঁছালো ৫০০ কোটিতে। ক্রমাগত নিজেই নিজের একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছেন শাহরুখ খান।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান, পরের বছর স্বাধীনতা দিবসের দিন আসতে চলেছে ‘পুষ্পা ২’
যদিও ‘জওয়ান’ যে এরকম কিছু একটা করতে পারে তার আঁচ আমরা আগেই পেয়েছিলাম। কারন ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল চলতি মাসের ৭ সেপ্টেম্বর। তার আগে থেকেই সর্বত্র ‘জওয়ান’ ঝড় চলছিল। তবে যা আশা করা হয়েছিল তাও ছাপিয়ে গিয়েছে ছবি।

‘জওয়ান’ ডে ওয়ানয়েই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। সমস্ত হিসেব বলছে ‘জওয়ান’ সারা বিশ্বজুড়ে এখনও অবধি আয় করেছে মোট ৫৩৫ কোটি। এমনকি ‘ওপেনহাইমার’ সিনেমাকেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। এমনকি হলিউডের ছবি ‘দ্য নান ২’কেও টেক্কা দিচ্ছে এই ছবি।
একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘জওয়ান’, ৫০০ কোটির গণ্ডি ছাড়াল এই ছবি

যদিও এই বছরের শুরুটাই হয়েছিল শাহরুখ ঝড় দিয়ে। সেই ছবিও বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছিল। তথ্য অনুযায়ী সারা বিশ্বজুড়ে সেই ছবি ১০০ কোটির ব্যবসা করেছিল। এবার সেই রেকর্ডকেও বলে বলে গোল দিচ্ছে ‘জওয়ান’। এবার দেখার পালা আর কি কি রেকর্ড ভাঙ্গে ছবি।



