Pushpa 2: দীর্ঘ অপেক্ষার অবসান, পরের বছর স্বাধীনতা দিবসের দিন আসতে চলেছে ‘পুষ্পা ২’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালে বক্সঅফিসে রীতিমত ঝড় তুলেছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার ‘পুষ্পা’। সেই ছবির জাদুতে মজেছিল গোটা বিশ্ব। এই ছবি সফল হওয়ার পর থেকেই ‘পুষ্পা ২’ ছবির জন্য অধির আগ্রহে বসে ছিল দর্শকেরা। তবে অবশেষে অপেক্ষার অবসান হল। আসতে চলেছে ‘পুষ্পা ২’।

আরও পড়ুনঃ ‘ইয়ারিয়া ২’র অডিশন থেকে বাদ পরলেন মিমি, বেছে নেওয়া হল অন্য অভিনেত্রীকে

জানা যাচ্ছে যে পরের বছর স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে এই ছবি। এই ছবির মাধ্যমেই ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। শুধু তাই নয় এই ছবির মধ্য দিয়েই সঙ্গীত পরিচালকের খেতাব পেয়েছিলেন দেবী শ্রী প্রসাদ।

download 4 2

পুষ্পা সিনেমাতে মুখ্য ভুমিকায় ছিলেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা। এই ছবিতেও তাদেরকেই মুখ্য চরিত্রে দেখা যাবে। তবে তারা ছাড়াও এই ছবিতে থাকতে পারে সাই পল্লবী। জানা যাচ্ছে তাকে এক
আদিবাসী মহিলার চরিত্রে দেখা যেতে পারে। তবে তা এখনও নিশ্চিত হয়নি।

দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে ‘পুষ্পা ২’

download 3 4

জানা যাচ্ছে ‘পুষ্পা ২’ শুটিং বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছে। এই ছবির একটি অংশের শুটিং হয়েছে ভাইজাগে। এখনও বেশ কিছু মাস ধরেই হবে এই ছবির শুটিং। তবে পরের বছরের মার্চ মাসের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর