Mimi Chakraborty: ‘ইয়ারিয়া ২’র অডিশন থেকে বাদ পরলেন মিমি, বেছে নেওয়া হল অন্য অভিনেত্রীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছোটপর্দা থেকে তার অভিনয় জীবনের শুরু হলেও এই মুহূর্তে তিনি বড়পর্দাতেও দাপিয়ে কাজ করে চলেছেন। শুধু তাই নয় তার পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদও। তবে এবার তার লক্ষ বলিউড। অন্যান্য অভিনেতাদের মত তিনিও বলিউডে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন জেনেলিয়া, নিজের মুখেই জানালেন রীতেশ!

তবে এই তালিকায় শুধু মিমি একা নয়। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মত বহু তাবর তাবর অভিনেতা। তারা ইতিমধ্যে সেখানে চুটিয়ে কাজ করছেন। যার কারনে অভিনেত্রীও সেখানে কাজ করার জন্য অস্থির হয়ে পড়েছিলেন।

mimi chakraborty hot beautiful hd photos wallpapers 1080p

তাছাড়া কিছুদিন আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল মিমি চক্রবর্তীকে নাকি ‘ইয়ারিয়া ২’ ছবিতে কাজের জন্য ডাকা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য খবর জানা যাচ্ছে তাকে নাকি ছবিতে কাজ করার জন্য ডাকা হয়নি। বরং তিনিই সেই ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন।

‘ইয়ারিয়া ২’র অডিশন থেকে বাদ পরলেন মিমি, সাক্ষাৎকারে যশ নিজে জানান

mimi chakraborty 1641432072

তবে তিনি নাকি সেই অডিশনে বাতিল হয়েছেন। পরিচালক তার বদলে অন্য অভিনেত্রী বেছে নিয়েছেন। এই ছবিতে নায়কের ভুমিকায় দেখা যাবে যশ দাশগুপ্তকে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এই কথা জানান। তবে এই বিষয়ে মিমি চক্রবর্তীকে কোন মন্তব্য করতে দেখা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর