নজরবন্দি ব্যুরোঃ রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার ইতিমধ্যে পাড় করেছেন প্রায় ১১ বছর। তাদের এই দীর্ঘ তারা দুই পুত্র সন্তানের বাবা-মা। ফের বলিপাড়াতে গুঞ্জন শোনা যাচ্ছে আবার নাকি এই দম্প্রতি তৃতীয়বারের জন্য বাবা মা হতে চলেছেন।
আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙে রবিবার জওয়ানের আকাশছোঁওয়া লক্ষ্মীলাভ, ছুটির দিন কত ব্যবসা করল ছবি?


নিজের মুখেই সেই সুখবরের কথা জানালেন অভিনেতা। সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন। সেই অনুষ্ঠানে রীতেশের পাশাপাশি হাজির ছিলেন জেনেলিয়া। সেখানে তাকে বার বার পেটে হাত দিতে দেখা যাচ্ছিল তাকে। যা দেখে রটনা ঘটে তিনি হয়তো মা হতে চলেছেন।

এর পরে একাধিকবার তাদের দিকে সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। ফলে বাধ্য হয় রীতেশ মুখ খুলতে। তিনি জানান ‘‘দেখুন আমি আরও দু’-তিনটে সন্তানের বাবা হতে রাজি। তবে দুর্ভাগ্যবশত এই খবর একেবারেই
অসত্য।’’


তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন জেনেলিয়া, সত্যি নাকি রটনা

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই ছবির মাধ্যমেই তাদের পরিচয় হয়। এই ছবির মাধ্যমেই জেনেলিয়ার হাতেখড়ি হয়েছিল। এরপর তাদের প্রেম হয়। এরপর ২০১২ সালে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে অভিনয় জগত থেকে তিনি কিছুটা দূরে রয়েছে। মন দিয়ে এখন সংসার করছেন তিনি।








