নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বাঘা যতীন’ ছবির টিজার। যা সমাজ মাধ্যমে আসা মাত্রই দর্শকদের নজর কেড়েছে। এই টিজারের মধ্যেই দেখা গিয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর এক ঝলক। কিনতে পাচ্ছেন কি এই অভিনেতাকে? মনে করতে পারছেন এর আগে তাকে কোথায় দেখেছেন।
আরও পড়ুনঃ এ বার কি গদর ৩? মুখ খুললেন স্বয়ং সানি
২০১৬ সালে মুক্তি পেয়েছিল মানস মুকুল পাল দ্বারা পরিচালিত ছবি ‘সহজপাঠের গপ্পো’। এই গল্পটি তৈরি হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘তালনবমী’ গল্পের প্রেক্ষাপটে। এই ছবিতে দুটি বাচ্চা দেখা গিয়েছিল। তারা দুজনেই থাকতেন বেড়াচাঁপা গ্রামে। সেখান থেকেই পরিচালক অনেক অডিশন নিয়ে এই দুই বাচ্চাকে সিলেক্ট করেছিলেন।

তাদের দুজনের মধ্যে একজনের নাম নুর ইসলাম এবং অন্যজনের নাম সামিউল আলম। তারা দুজনেই এর আগে কখন অভিনয় করেননি। তারা নেহাতই খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান। কিন্তু তাদের প্রথম ছবিতেই তাদের অভিনয় সকলের নজর কেড়েছিল। সেই সিনেমা পেয়েছিল জাতীয় পুরস্কারও।
‘বাঘা যতীন’ ছবির টিজারে এক ঝলক দেখা গিয়েছে ক্ষুদিরামকে, চিনতে পারছেন এই অভিনেতাকে?

তবে সিনেমা জগতে কিন্তু তাদের সবাই চেনে ‘ছোটু’ আর ‘গোপাল’ নামে। সেই সিনেমার পরে কেটে গিয়েছে প্রায় সাত সাতটা বছর। তারা এখন বেশ অনেকটাই বড় হয়েছে। তাদের মধ্যে সমিউল কিন্তু স্কুলে গণ্ডিও পার করে ফেলেছে। এমনকি সেই সিনেমার পর সিনেমা, সিরিজেও একের পর এক কাজ করে ফেলেছেন। এমনকি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজেও এই অভিনেতাকে দেখা গিয়েছিল।



