Sunny Deol: এ বার কি গদর ৩? মুখ খুললেন স্বয়ং সানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি বক্স অফিস কাঁপিয়েছে গদর ২। জওয়ান রিলিজের আগে প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ছবি। ৪০ বছরের কেরিয়ারে তাঁর এমন ‘ঢায় কিলো কা হাত’-এর কামাল আগে দেখেননি অনুরাগীরা। আর সেই ছবি হিট করতে না করতেই বড় ঘোষণা সানি দেওলের।

আরও পড়ুন: দ্য কাশ্মীর ফাইল্‌স এর পর বিবেকের পরের ছবি দ্য ভ্যাকসিন ওয়ার, সামনে এলো ফাস্ট লুক

তিনি জানিয়ে দিলেন ‘আর ভোটে লড়তে চাই না’। ২০২৪ সালের লোকসভা ভোট এখন গেরুয়া শিবির-সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির পাখির চোখ। আর তার মাস ছয়েক আগেই কিনা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললেন সানি দেওল! কিন্তু এর কারণ কী? শোনা যাচ্ছে ২২ বছর পরে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি গদর ২। আয় ৫১১ কোটি।

21 6

এই ছবির মাধ্যমে বহু বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেন সানি দেওল। আর ফিরতেই সাফল্য। নতুন উদ্যমে কাজ শুরু করতে চাইছেন সানি। সেই কারণে এক ধাক্কায় নাকি নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটা। শোনা যাচ্ছে, ছবি পিছু ৫০ কোটি টাকা দর হাঁকাচ্ছেন সানি। আর এ বার কি গদর ৩-এর জন্য কোমর বাঁধবেন সানি? সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

22 3

এ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, ‘গদর ২’-এর জন্য তিনি সচেতন ছিলেন এবং খানিক সাবধানীও ছিলেন, তবে এখন একেবারে তৈরি গদর ৩-এর জন্য। শুধু গদর ৩ নয়, বর্ডার ২ ছবি করতেও উৎসাহী তিনি। আর তাঁর পারিশ্রমিক নিয়ে বলতে গিয়ে নায়ক জানান,

এ বার কি গদর ৩? মুখ খুললেন স্বয়ং সানি

20 5

‘দেখুন কে কত টাকা পাবে, সেটা সম্পূর্ণ প্রযোজকের বিষয়। আমি কত টাকা পাব, সেটা আমার প্রযোজক ঠিক করবেন। আমি এখানেই কিছুই বলব না। কারণ, আমি এ ভাবে কাজ করি না। আমি এমন কাজই করব, যেখানে আমাকে কারও বোঝা বলে মনে হবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর