নজরবন্দি ব্যুরো: গত বছর মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্স’। দেশ জুড়ে বিতর্ক হয়েছে এই ছবিকে ঘিরে। তবু ব্যবসায়িক সাফল্য পেয়েছেন বিবেক। এ বার নতুন করে চর্চার কেন্দ্রে তিনি। সৌজন্যে, তাঁর পরবর্তী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ইতিমধ্যেই এই ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে আমেরিকায়।
আরও পড়ুন:


যা দর্শকদের কাছ থেকে উষ্ণ প্রতিক্রিয়াও পেয়েছে। দ্য ভ্যাক্সিন ওয়ার সিনেমাটি নিয়ে চর্চা বহুদিন ধরে। ছবিতে কে কে রয়েছে তার স্পষ্ট ধারণা মিলল ফার্স্ট লুক থেকেই। বিবেকের শেয়ার করা পোস্টারে অনুপম খের, নানা পাটেকর, সপ্তমী গৌড়া, নিবেদিতা ভট্টাচার্য, রাইমা সেন, পল্লবী যোশী, গিরিজা ওক গড়বোলে এবং মোহন কাপুরকে দেখা গেল মুখ্য চরিত্রে।

অতিমারির প্রেক্ষাপটে বানানো বিবেকের এই ছবি ভারতে মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বর মাসে। কিন্তু তাঁর আগেই বিদেশের দর্শক দেখে ফেলেলেন এই ছবি। বিবেকের ছবির প্রশংসায় পঞ্চমুখ মাধবন। তাঁর কথায়, আমার মাথা ঘুরে গিয়েছে বিবেকের ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটা দেখে।


দ্য কাশ্মীর ফাইল্স এর পর বিবেকের পরের ছবি দ্য ভ্যাকসিন ওয়ার, সামনে এলো ফাস্ট লুক

এই ছবি ভারতীয় বিজ্ঞানীদের অসামান্য আত্মত্যাগের কাহিনি তুলে ধরেছে। অনবদ্য চিত্রনাট্য। বিবেক তাঁর এই ছবির জন্য প্রশংসা, হাততালি, কান্না সব কিছুরই যোগ্য। অনেকেই মনে করছেন ২০২৩ সালের আরেক বড় হিট হতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। আপাতত চলতি বছরের ব্লকবাস্টার হিটের তালিকায় আছে পাঠান আর গদর ২। সঙ্গে সামিল হবে জওয়ানও। এখন দেখার ভ্যাক্সিন ওয়ারও সেই তালিকায় ঢুকতে পারে কি না।








