হাইকোর্টে স্বস্তি প্রাক্তন উপাচার্যের। এখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি পুলিশকে নতুন নোটিস দেওয়ার নির্দেশ দেন। চলতি মাসের শেষে ফের এই মামলার শুনানি রয়েছে।
৬ টি এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগগুলি খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন প্রাক্তন উপাচার্য। আজই এই মামলার শুনানি হতে পারে।
এবার থেকে শীর্ষ আদালতের বিচারাধীন থাকা এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ কলকাতা আদালতে ফিরল এসএসসির সমস্ত মামলা। শুধু তাই নয়, এবার এই এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার সময়সীমাও বেঁধে দিল শীর্ষ আদালত।
কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরকে বদলে দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাশ্বতগোপাল মুখোপাধ্যায়ের জায়গায় রাজ্য সরকারি আইনজীবী করা হয়েছে দেবাশীষ রায়কে। রাজনৈতিক মহলে গুঞ্জন, লাগাতার একের পর এক মামলায় ধাক্কা খাওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিল নবান্ন।
এখনই গ্রেফতার করা যাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন গৌতম পাল।