আগামী ২৯শে নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। যেখানে মূল অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু বিজেপির এই বঞ্চনা সমাবেশে অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু আদালতের তরফে সভা করার অনুমতি মিলেছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস সাফ জানায়, স্বাধীন রাষ্ট্রে সভা করার অনুমতি সবার। এবার সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হল রাজ্য সরকার।
কলকাতা হাইকোর্টে বড় জয় পেল বামেরা। জয়নগরের দলুইখাকি গ্রামে ত্রাণ নিয়ে ঢুকতে পারবে সিপিএম। অনুমতি দিল আদালত। সোমবার সিপিআইএম-এর পক্ষ থেকে মামলা দায়ের করেন বাম নেতা তথা আইনজীবী সায়ন চক্রবর্তী। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দ্বারস্থ হন তিনি। এবার সেই মামলাই বামেদের পক্ষে গেল।
সোমবার মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা সাফ জানিয়ে দিলেন, স্বাধীন রাষ্ট্রে সভা করার অধিকার সবার। একই সঙ্গে পুলিশের কাছে সকলের প্রতি সমান মনোভাব দেখানোর কথাও উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা হাইকোর্টে গঠিত হয়েছে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চেই এসএসসি (SSC) সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে। যে কারণে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, তিনি আর এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত কোনও মামলা শুনবেন না। তবে বিচারপতির এই সিদ্ধান্ত সাময়িক বলেই জানা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন পড়লে তিনি আবারও আন্দোলনকারীদের 'ভগবান' হয়ে উঠতেও পারেন।
আগামী ২৯শে নভেম্বর ধর্মতলায় বিশাল সমাবেশ করার কথা বঙ্গ বিজেপির। উদ্দেশ্য, কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত মানুষদের সমাগম। যেখানে মূল অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিকে, ধর্মতলায় বিজেপির বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। যে কারণে এবার সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের গেরুয়া শিবির।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার ক্ষেত্রে একটি বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে গঠিত হয়েছে এই বিশেষ বেঞ্চ। আগামী দিনে এই বেঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হবে।
সম্প্রতি মেট্রো প্রকল্পের জন্য গাছ কাটার বিরোধিতা করে মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের মামলার শুনানি আজ ছিল। হাইকোর্টের বিচারপতি সাফ জানিয়ে দেন কাটা যাবে না ময়দানের গাছ।