Recruitment Scam: পাশ না করেও নিয়োগ! মানিকের আমলে নিযুক্ত ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্যে। তদন্তের মাধ্যমে নানান চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। এসবের মাঝেই উৎসবের মরশুমে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, এরা প্রত্যেকেই মানিকের আমলে নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুন: বছর ঘুরলেই উচ্চমাধ্যমিক, এবারেও পরীক্ষাকেন্দ্রে থাকবে বাড়তি সতর্কতা

জানা গিয়েছে, শুক্রবার (৩ নভেম্বর) রাতেই ডিপিএসসি-র চেয়ারম্যানদের কাছে পর্ষদের চিঠি পৌঁছে যায়। ইতিমধ্যেই একাধিক ডিপিএসসি চেয়ারম্যান এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন। আগামী সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে খবর। আরও জানা যায়, নিয়োগ দুর্নীতির তদন্তের মাধ্যমেই জানা যায় অনেকেই টেট পাশ না করেই চাকরি পেয়েছেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তদন্তের স্বার্থে সেইসকল চাকরিপ্রার্থীদের ডেকে পাঠায়। কিন্তু কেউই প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারেনি।

পাশ না করেও নিয়োগ! মানিকের আমলে নিযুক্ত ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল পর্ষদ

নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই ৯৬ জনের টেট পাশ নিয়ে সংশয় প্রকাশ করেন। এই তালিকায় ৯৪ জন টেট পাশ করেননি বলে অভিযোগ করা হয়। এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ৯৪ জন টেট পাশ করার নথি দেখাতে পারেনি। এরপরই বিচারপতি তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দেন। পর্ষদ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে চাকরি বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করে।

পাশ না করেও নিয়োগ! মানিকের আমলে নিযুক্ত ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল পর্ষদ

চাকরি বাতিল হওয়া ৯৪ জন শিক্ষকের নিয়োগ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের আমলে। বর্তমানে জেলবন্দী মানিক। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এক বছর কেটে গেলেও এখনও জেলেই দিন কাটছে। একাধিকবার জামিনের আবেদন করলেও আদালতে তা খারিজ হয়ে গিয়েছে।

পাশ না করেও নিয়োগ! মানিকের আমলে নিযুক্ত ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল পর্ষদ

পাশ না করেও নিয়োগ! মানিকের আমলে নিযুক্ত ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল পর্ষদ
পাশ না করেও নিয়োগ! মানিকের আমলে নিযুক্ত ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল পর্ষদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত