শহর তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। অথচ সেখানে প্রয়োজনের সময় বেডই পাওয়া যায় না। এ তো নিত্য ঘটনা। কথা হচ্ছে, এসএসকেএম হাসপাতালকে নিয়ে। দীর্ঘদিন ধরে অভিযোগ, প্রভাবশালী এবং অভিযুক্তরা দখল করে রেখেছে হাসপাতাল। যে কারণে পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হল, প্রভাবশালী এবং অভিযুক্তদের কতজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁরা কী কী পরিষেবা পাচ্ছেন।
সিঙ্গুরের জমি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। জমিহারাদের দিতে হবে ক্ষতিপূরণ। কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
২০১৬ সালের প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মেধাতালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এবার ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি।
উচ্চ আদালতের রায়ে অসন্তুষ্ট কামদুনি। সুবিচারের দাবিতে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার ও প্রতিবাদীরা। আজ, মঙ্গলবার বছরের দ্বিতীয় দিনেই রয়েছে শুনানি।
বিধানসভায় জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি পেলেন অভিযুক্ত বিজেপি বিধায়করা। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মুহূর্তে অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। পাশাপাশি, তাঁদের নোটিস দিয়েও ডাকা যাবে না। শুক্রবার এ রকমই সিদ্ধান্ত নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।