সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু হয়, রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যাদের কাজ চলতে থাকে। সন্তান, স্বামী, সংসার, পরিবারই যাদের জীবনের মূলমন্ত্র। এত খেটেও তাদের কপালে জোটে বেকারের তকমা। তাদের জন্য এবার হাইকোর্ট রায় জানিয়ে দিল। গৃহবধূদের বলা যাবে না ‘বেকার’। এমনকি তাদের বেতন ধার্য করে দিল হাইকোর্ট।

আরও পড়ুনঃ “আমি কিছুই জানি না” রাম মন্দির উদ্বোধনে থাকবেন কিনা জবাব দিলেন মমতা
আজ কলকাতা হাইকোর্টে এই সম্পর্কিত একটি মামলার শুনানিতে জানানো হয়। হাইকোর্টের বিচারপতি অজয় গুপ্ত বলেন। এবার থেকে আর বেকার বলা যাবে না গৃহবধূদের। এমনকি তারা যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তার পারিশ্রমিকও দিতে হবে।



এর আগে একটি মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, গৃহবধূদের প্রতিদিন ১০০ টাকা করে দিতে হবে। বিচারপতি জানায়, “গৃহবধূরা বেকার নয়। তারা দিন রাত কঠোর পরিশ্রম করে। তারা যেই কাজ বিনামূল্যে সংসারের জন্য করে। সেই কাজ অন্য কাউকে দিয়ে করালে, তাদের কে অনেক টাকা দিতে হবে। তাই তাদের কে কোনদিন বেকার বলা যাবে না।”
গৃহবধূদের বলা যাবে না ‘বেকার’, শুনানি দিল হাইকোর্ট

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন লুফতা বেগম। ওই মহিলার মৃত্যুর পর মীর শামিম মৃতার ছেলে ক্ষতিপূরণ দাবী করেন। ৬ লক্ষ টাকা দাবী করেছিলেন তিনি। কিন্তু সেই সময় বীমা থেকে টাকা না পাওয়ায়, আদালতের দ্বারস্ত হয়েছিলেন মৃতার ছেলে। এই মামলার শুনানি ছিল আজ। বিমা সংস্থার তরফ থেকে তাদের আইনজীবী জানায়, ওই মহিলা গৃহবধূ ছিলেন, কোন উপার্জন ছিল না তার। সেই কারণেই তার পরিবার ক্ষতিপূরণ পায়নি।










