প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly orders on Primary Recruitment Scam)। বুধবার ৭ বছর পুরনো একটি মামলার শুনানিতে পর্ষদকে ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি। প্যানেল আগে প্রকাশ করা হলে তার হার্ড ও সফট কপি জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।



আরও পড়ুন: নিয়োগ মামলায় জামিন হল না মানিকের, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল শুনানি
২০১৬ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বুধবার (৩ জানুয়ারি)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) এই মামলায় নির্দেশ দেন আগামী ১০ দিনের মধ্যে ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে প্যানেল যদি আগেই প্রকাশ হয়ে থাকে , সেক্ষেত্রে প্যানেলের হার্ড কপি ও সফট কপি জমা দিতে হবে বিচারপতির সিঙ্গেল বেঞ্চে।



২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকের নিয়োগ হয়েছিল। সেইসময় ৪২ হাজারের বেশি শিক্ষজ নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগ ঘিরেই কারচুপির অভিযোগ ওঠে। প্রসঙ্গত, এর আগেও নিয়োগ মামলার শুনানি চলাকালীন ২০১৬ সালের নিয়োগ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
১০ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ পর্ষদকে, সময় বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মেধাতালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এবার ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি। নিয়োগ মামলায় (Recruitment Scam) এর আগেও এমন কয়েকটি নির্দেশ দিয়েছিলেন যা বিভিন্ন মহলে শোরগোল ফেলে দিয়েছিল।







