ফের পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি (Manik Bhattacharya bail case postponed)। ফের অস্বস্তি বাড়ল প্রাক্তন পর্ষদ সভাপতির। বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় অসন্তুষ্ট মানিকের আইনজীবী।



আরও পড়ুন: তৃতীয়বার ED-র হাজিরা এড়ালেন কেজরিওয়াল, এবার কি গ্রেফতার হবেন দিল্লির মুখ্যমন্ত্রী?
এদিন মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। আদালতে জানানো হয়, কিছু হলফনামা জমা দেওয়ার আছে। পাল্টা মানিকের আইনজীবী বলেন, ইডির (ED) কারণে বারবার জামিনের শুনানি পিছিয়ে যাচ্ছে। প্রক্রিয়া শেষ করার আর্জি জানান তিনি। তবে যাবতীয় সওয়াল জবাবের পর কেন্দ্রীয় এজেন্সিকে ১০ দিনের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলার পরবর্তী শুনানি হবে দু সপ্তাহ পর।



নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির স্ক্যানারে উঠে আসে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম। তাঁকে একাধিকবার তলবের পর ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর মানিক পত্নী শতরূপা ভট্টাচার্য, ছেলে শৌভিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। কয়েকমাস আগেই শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। যা ছিল নিয়োগ মামলার প্রথম জামিন।
নিয়োগ মামলায় জামিন হল না মানিকের, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল শুনানি

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জামিনের আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য। বেশ কয়েকবার শুনানি স্থগিত রাখা হয়। এই অভিযোগ নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দ্রুত শুনানি করে জামিনের ব্যবস্থা করার দাবি করেছিলেন। বুধবার সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়।







