দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই নিয়ে তৃতীয়বার ইডির কাছে হাজিরা এড়ালেন তিনি (Kejriwal skips ED Summon)। এরপর থেকেই কেজরিওয়ালের গ্রেফতারির সম্ভাবনা জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় এজেন্সি।



আরও পড়ুন: লোকসভার আগেই চালু হবে CAA? ভোটের আগে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত
আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গত ১২ নভেম্বর, ২১ ডিসেম্বরের পর তৃতীয় সমন পাঠানো হয়েছিল তাঁকে। এবারও তৃতীয়বারের জন্য হাজিরা দিলেন না অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সকালেই জানিয়ে দেওয়া হয়, ইডির তলবে যাচ্ছেন না আপ প্রধান।



দিল্লির শাসক দলের তরফে জানানো হয়েছে, ইডির তরফে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে তা বেআইনি। অরবিন্দ কেজরিওয়াল তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু তাঁকে রাজনৈতিক স্বার্থে অপদস্ত করার চেষ্টা চলছে।
তৃতীয়বার ED-র হাজিরা এড়ালেন কেজরিওয়াল, এবার কি গ্রেফতার হবেন দিল্লির মুখ্যমন্ত্রী?

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। তবে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় হাজিরা দিতে পারবেন না তিনি। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ ছিল, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বেআইনিভাবেই সমন পাঠানো হয়েছে তাঁকে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



