সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। আজই সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেকের মামলা শুনানি কবে হবে?
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তৃণমূল নেতার অনুগামী ও এলাকাবাসীরা হামলা চালায়। ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে এজি কিশোর দত্তকে সরিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কারণ, হিসাবে তিনি উল্লেখ করলেন, কিশোর দত্ত অন্য একটি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর লড়ছেন, আবার তিনিই রাজ্যের হয়ে প্রাথমিক মামলার আইনজীবী। এতে সময় নষ্ট হচ্ছে বলেই পর্যবেক্ষণ বিচারপতির।
কোন বিচারপতির এজলাসের মধ্যে হস্তক্ষেপ করা বিচার বিভাগীয় আচরণের ক্ষেত্রে সঠিক নয়। তবে হস্তক্ষেপ না করলেও সমালোচনা করেছে ডিভিশন বেঞ্চ। বলেছেন, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের অধিকার রয়েছে।
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ! সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল।
এসএসকেএম হাসপাতালের বেড দখল করে আছেন প্রভাবশালী এবং অভিযুক্ত ব্যক্তিরা। যে কারণে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে শিশুদের বেডে ভর্তি রাখা হয়েছে বলেও অভিযোগ। এবার, কলকাতা হাই কোর্ট এসএসকেএম হাসপাতাল ও রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়ে অভিযুক্তদের তালিকা এবং পরিষেবার বিষয়ে বিস্তারিত জানতে চাইল।