সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তৃণমূল নেতার অনুগামী ও এলাকাবাসীরা হামলা চালায়। ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। হাইকোর্টের (Calcutta High Court Order on Sandeshkhali Case) দ্বারস্থ হয় ইডি। এই মামলায় এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষেই নির্দেশ দিলেন বিচারপতি।



আরও পড়ুন: বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, পাল্টা অভিষেককে কী কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?
রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে আক্রান্ত হয়। শ্লীলতাহানি ও চুরির অভিযোগ তোলেন তাঁরা। দুই আধিকারিকের মাথায় চোট লাগে। কারও আবার মাথা ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। প্রাণ বাঁচাতে ঘটনাস্থল ছেড়ে স্থানীয় থানায় আশ্রয় নিতে হয়। কয়েকদিন পরই হামলার শিকার হওয়া ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পরবর্তীকালে রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি (ED)।

বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি শুরু হয়। ইডি আদালতে জানায়, ‘সন্দেশখালির ঘটনায় মোট চারটে এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলায় আমাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সংবাদ মাধ্যমের সামনেই ইডি আধিকারিকদের ওপর হামলা করা হয়েছে।’ এরপরই বিচারপতি মৌখিক নির্দেশ দেন, ‘আগামী সোমবার পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।’ এই মামলার পরবর্তী শুনানি সোমবার অর্থাৎ ১৫ জানুয়ারি।


সন্দেশখালিকাণ্ডে স্বস্তিতে ED, বড় নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে এফআইআর খারিজের দাবিতে পাল্টা মামলা দায়েরের আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দেন। এদিনই এই মামলার শুনানি হতে পারে বলে খবর।







