শিশুদের বেডে কালীঘাটের কাকু কেন? SSKM-রাজ্য সরকারের হলফনামা চাইল হাই কোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে শিশুদের বেডে ভর্তি রাখা হয়েছে বলে অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) বেড দখল করে আছেন প্রভাবশালী এবং অভিযুক্ত ব্যক্তিরা। যে কারণে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) শিশুদের বেডে ভর্তি রাখা হয়েছে বলেও অভিযোগ। এবার, কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এসএসকেএম হাসপাতাল ও রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়ে অভিযুক্তদের তালিকা এবং পরিষেবার বিষয়ে বিস্তারিত জানতে চাইল।

আরও পড়ুন: প্রভাবশালী অভিযুক্তদের দখলে SSKM হাসপাতালের বেড, বঞ্চিত সাধারণ মানুষ! রিপোর্ট তলব হাইকোর্টের

দীর্ঘদিন ধরে একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে, এসএসকেএম হাসপাতাল নাকি প্রভাবশালী ব্যক্তিদের দখলে যে কারণে সাধারণ মানুষ প্রয়োজনের সময় বেড পায় না। এই অভিযোগটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত কলকাতা হাই কোর্টে(Calcutta High Court)। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এসএসকেএম হাসপাতাল ও রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল।

শিশুদের বেডে কালীঘাটের কাকু কেন? SSKM-রাজ্য সরকারের হলফনামা চাইল হাই কোর্ট
শিশুদের বেডে কালীঘাটের কাকু কেন? SSKM-রাজ্য সরকারের হলফনামা চাইল হাই কোর্ট

প্রসঙ্গত, মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ ছিল, “এসএসকেএম হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না কিন্তু কালীঘাটের কাকুর মতো অভিযুক্ত ব্যক্তি সেখানে প্রায় ৪ মাস ধরে বেড দখল করে রয়েছে। ইডি সিবিআই ডাকলেই তারা এসএসকএম হাসপাতালে (SSKM Hospital) আশ্রয় নিচ্ছেন।” অন্যদিকে, ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, “কন্ঠস্বর পরীক্ষার জন্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বুধবার কিন্তু তাকে ফের এসএসকেএম হাসপাতালে ফেরত আনা হয়েছে।”

শিশুদের বেডে কালীঘাটের কাকু কেন? SSKM-রাজ্য সরকারের হলফনামা চাইল হাই কোর্ট

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেন, “জেল হাসপাতালে সঠিক চিকিৎসার ব্যবস্থা না থাকলে অভিযুক্তকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা যেতেই পারে কিন্তু সেই ব্যক্তি সুস্থ হলে তাঁকে আবার জেলে পাঠানো উচিৎ।”

শিশুদের বেডে কালীঘাটের কাকু কেন? SSKM-রাজ্য সরকারের হলফনামা চাইল হাই কোর্ট

সঙ্গে তিনি আরও বলেন, “এটা চলতে পারে না। সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ পাবে না আর প্রভাবশালীরা বেড দখল করে থাকবে! হাসপাতালের ডিরেক্টরকে জানাতে হবে কতজন অভিযুক্ত হাসপাতালে রয়েছেন।” সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বেড দখল করে থাকা প্রভাবশালীদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতি।

শিশুদের বেডে কালীঘাটের কাকু কেন? SSKM-রাজ্য সরকারের হলফনামা চাইল হাই কোর্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত