বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহা আদালতে ও আদালতের বাইরে বিভিন্ন মন্তব্য করছেন, এই অভিযোগ তুলে তাঁদের মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee case at Supreme Court)। তাঁর মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। আজই সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেকের মামলা শুনানি কবে হবে?

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?

আরও পড়ুন: পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা? 

সন্দেশখালির ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিভিন্ন কথা শোনা গিয়েছে। এই ইস্যু নিয়েই সরব হয়েছেন অভিষেক। বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছেন তিনি। সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের অফিসে এই মামলার উল্লেখ করা হয়। সেইমত শীর্ষ আদালতের রেজিস্ট্রার মামলা নথিভুক্ত করেছেন। তবে কোন বেঞ্চে মামলা হবে তা এখনও ঠিক নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা কোন বেঞ্চে হবে?

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?
বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?

একদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এত সম্পত্তি হল কী করে? তাঁকে হলফনামা পেশ করে সম্পত্তির বিবরণ দেওয়ার দাবিও করেছেন বিচারপতি। সন্দেশখালির সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডির ওপর হামলার ঘটনায় প্রশ্ন তুলে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়ে বলে দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, হাইকোর্টের (Calcutta High Court) আরেক বিচারপতি অমৃতা সিনহা এক মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো নথি সিবিআই (CBI) অফিসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও কিছু ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি। সুপ্রিম কোর্টে অভিষেকের আর্জি, আদালতের বাইরে বিচারপতিরা যাতে এই ধরনের মন্তব্য করে তদন্ত প্রভাবিত করার চেষ্টা না করেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?

অভিষেকের মামলার জবাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া,’মামলা যে কেউ ফাইল করতে পারেন। যে কোনও আবেদন করতে পারেন। যিনি শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত