পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার থেকেই কমেছে তাপমাত্রা। বইছে ঝোড়ো হাওয়া। শীতের কাঁপুনি উপভোগ করতেই হাসি ফুটেছে শীতপ্রেমীদের মুখে। কিন্তু এই হাসি ক্ষণস্থায়ী। বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে বাংলার বেশ কয়েকটি জেলা ভিজতে পারে। বৃষ্টি হলেই শীতের পথে বাধা আসবে। সুতরাং তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া (Weather Update of West Bengal)?

পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা?

আরও পড়ুন: শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক, অনুপস্থিত থাকতে পারে তৃণমূল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশ করবে। এরফলে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার ও বৃহস্পতিবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ উত্তর, মালদহ দক্ষিণে হালকা বৃষ্টি হতে পারে।

পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা?
পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা?

তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। তবে বৃষ্টি হলে পারদ সামান্য চড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। ১৪,১৫,১৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে চলে যাবে। আগামী ১৭ ও ১৮ জানুয়ারির মধ্যে এই তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে।

পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা?

পারদ পতন হতেই বৃষ্টির পূর্বাভাস, ভিজবে একাধিক জেলা, শীতের পথে বাধা?

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির আশেপাশে। সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন