পুজোর আর মাত্র বাকি কিছুদিন। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে জোরকদমে চলছে প্রতিমা প্রস্তুতির কাজ। এখন থেকে বাসে, মেট্রোতে ভিড় জমছে মানুষের। না ঠাকুর দেখার জন্য না। এখন সপ্তাহান্তে ছুটি পেলেই মানুষ ছুটছে পুজোর কেনা কাটা করতে। আর তাতেই উপছে পড়ছে ভিড়। তাহলে পুজোর সময় কতটা ভিড় হতে পারে তা কল্পনাই করা যাচ্ছে। আর এই ভিড়ের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমানে বাস চলাচলের পাশাপাশি ব্যবস্থা সারারাত ধরে বাস চলার পরিকল্পনা করেছেন বেসরকারি বাস চালকরা।
সপ্তাহের শুরুতেই যুবভারতীতে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। আর রাতের দিকে খেলা থাকার কারণে, অনেক ক্রীড়াপ্রেমীদের বাড়ি ফিরতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে কিছুটা হলেও সমস্যা কমেছে। প্রায়শই যুবভারতীতে খেলা থাকলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বাড়তি মেট্রো কিংবা শেষ মেট্রোর সময় বাড়িরে দেওয়া হয়।
ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস! ঘটনাস্থলেই মৃত্যু হল ১৫ জন যাত্রীর। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার সকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মধ্য প্রদেশের খারগাঁও-তে। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের সুত্রে খবর পাওয়া গেছে যে, রামতারক এলাকায় প্রায়ই এরম দুর্ঘটনা ঘটে থাকে। ১১৬ জাতীয় সড়ক একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। রাস্তা ঘাটের অবস্থা ও খুব খারাপ, ফলে প্রায়ই যানজট বেঁধে থাকে, সরকারকে বলেও কোন কাজ হয়নি এমনটাই জানাচ্ছেন তারা।
মঙ্গলবার সকালে বড়সড় বিপত্তি জম্মু-কাশ্মীরে। খাদে পড়ল সেনা জওয়ানদের বাস। ৩৭ জন আইটিবিপি সেনা জওয়ান বোঝাই বাস পড়ল খাদে। জম্মু-কাশ্মীরের ফালাগাম এলাকায় বিপত্তি ঘটে। বাসে দুই জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার রয়েছে বলে জানা গেছে। খাদে পড়ল সেনা জওয়ানদের বাস, বহু জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে পরিবেশ দূষণ মুক্ত রেখে সস্তায় দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা সহজ কথা নয়। এই পরিকল্পনা তৈরিতে সাহায্য করছে খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞরা। আগামী দিনে কত সংখ্যক কমবে গাড়ি সংখ্যা?