Durga Puja: পঞ্চমী থেকে সারারাত চলবে বাস! কী জানালেন বেসরকারি মালিকরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আর মাত্র বাকি কিছুদিন। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে জোরকদমে চলছে প্রতিমা প্রস্তুতির কাজ। এখন থেকে বাসে, মেট্রোতে ভিড় জমছে মানুষের। না ঠাকুর দেখার জন্য না। এখন সপ্তাহান্তে ছুটি পেলেই মানুষ ছুটছে পুজোর কেনা কাটা করতে। আর তাতেই উপছে পড়ছে ভিড়। তাহলে পুজোর সময় কতটা ভিড় হতে পারে তা কল্পনাই করা যাচ্ছে। আর এই ভিড়ের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমানে বাস চলাচলের ব্যবস্থার পাশাপাশি সারারাত ধরে বাস চলার পরিকল্পনা করেছেন বেসরকারি বাস চালকরা।

আরও পড়ুনঃ শাহরুখকে খুনের হুমকি, পদক্ষেপ রাজ্য সরকারের, কিং খান পাবেন Y+ নিরাপত্তা

তবে এখনও বাস মালিকদের তরফ থেকে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সারারাত ধরে বাস চলবে কিনা এবং চললেও কোন কোন রুটে বাস চলবে তার পুরটাই নির্ভর করছে যাত্রীদের চাহিদার ওপর। বাস মালিকদের তরফ থেকে এও জানানো হয়েছে যদি বাস চলে তাহলে হয়তো বাস পুরো রুট অবধি নাও যেতে পারে। কারন শহরের বিভিন্ন প্রান্তে থাকবে ছোট থেকে বড় বিভিন্ন পুজো মণ্ডপ আর সাথে সাথে দর্শনার্থীদের ভিড়। তাই বাস চললেও তা চলবে ভিড় এড়িয়ে ঘুর পথ দিয়ে।

images 14

তবে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু রুটে পঞ্চমী থেকে নবমী বাস এবং অটো চলাচলের ওপর নিয়ন্ত্রন জারি করা হয়েছে। ফলে বাস মালিকরা পুলিশের সমস্ত নিয়ন্ত্রন বিধি মেনেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পুজোর কয়েকটা দিন।

পঞ্চমী থেকে সারারাত চলবে বাস! কোন কোন রুটে ? 

1605829633 bus 1

কলকাতার বিভিন্ন বাস মালিকরা জানিয়েছেন নিউ টাউন, ভিআইপি রোড, বি টি রোড, গড়িয়াহাট, টালিগঞ্জ বিভিন্ন রুটে তারা বাস চালানোর পরিকল্পনা করছেন। কারন তাদের ধারনা এই সমস্ত রুটে তারা বিপুল পরিমানে যাত্রী পাবেন। কারন পূজোর সময় বাড়তি আয়ের ভরসা এটাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর