Jammu and Kashmir: খাদে পড়ল সেনা জওয়ানদের বাস, বহু মৃত্যুর আশঙ্কা  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকালে বড়সড় বিপত্তি জম্মু-কাশ্মীরে। খাদে পড়ল সেনা জওয়ানদের বাস। ৩৭ জন আইটিবিপি সেনা জওয়ান বোঝাই বাস পড়ল খাদে। জম্মু-কাশ্মীরের ফালাগাম এলাকায় বিপত্তি ঘটে। বাসে দুই জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার রয়েছে বলে জানা গেছে। খাদে পড়ল সেনা জওয়ানদের বাস, বহু জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ Weather Updates: বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

খাদে পড়ল সেনা জওয়ানদের বাস, বাড়ছে মৃত্যুর সংখ্যা 

সূত্রের খবর, চন্দনওয়ারি থেকে ফালাগাঁওইয়ের দিকে যাচ্ছিল বাসটি।সেই সময় ব্রেক ফেল করে নদীতটে পড়ে যায় বাসটি। আমনিতেই অমরনাথ যাত্রার নিরাপত্তার জন্য ওই এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের। তার মাঝেও ঘটে গেল বিপত্তি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বাকিরা। উদ্ধার কাজ শুরু হয়েছে। আহত জওয়ানদের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীনগরে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাদে পড়ল সেনা জওয়ানদের বাস, বাড়ছে মৃত্যুর সংখ্যা 

খাদে পড়ল সেনা জওয়ানদের বাস, বাড়ছে মৃত্যুর সংখ্যা 

জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্যই আইটিবিপি পুলিশ অফিসারদের আনা হয়েছিল। আজকের ঘটনায় গোটা জম্মু-কাশ্মীরে আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন