নজরবন্দি ব্যুরো: ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস! ঘটনাস্থলেই মৃত্যু হল ১৫ জন যাত্রীর। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার সকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মধ্য প্রদেশের খারগাঁও-তে। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Cyclone: এখন কোথায় আছে ঘূর্ণিঝড় মোকা? ফোনেই ট্র্যাক করে নিন ঘূর্ণিঝড়ের অবস্থান


সূত্রের খবর, মঙ্গলবার সকালে ৫০ জন যাত্রীদের নিয়ে ইন্দোরের দিকে যাচ্ছিল একটি বাস। এরপরেই মধ্য প্রদেশের খারগাঁও-তে ব্রিজ ওপর থেকে ছিটকে খাদে পড়ে যায় ওই যাত্রীবাহী বাস। খাদে পড়ে যাওয়ার ফলে বীভৎস আওয়াজে চমকে ওঠেন এলাকার বাসিন্দারা। এরপরেই ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে যান। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন যাত্রী। পাশাপাশি গুরুতর আঘাত পান অনেকেই। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ শিশু ও ৬ মহিলা রয়েছে। আহত হয়েছেন বাকি প্রায় প্রত্যেক যাত্রীই। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। এপ্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসটি ইন্দোরের দিকে যাওয়ার সময় ব্রিজের রেলিং ভেঙে নীচে পড়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, সে কারণেই এই ঘটনা ঘটেছে। বাসটিকে সোজা করার চেষ্টা করে যাত্রীদের ভিতর থেকে বের করে আনের কাজ চালাচ্ছেন আধিকারিকরা।



এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালেকটর শিবরাজ সিং ভার্মা। তিনি দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ও আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
ব্রিজ থেকে সোজা ৫০ জন যাত্রী সহ খাদে পড়ল বাস, শুরু হয়েছে উদ্ধারকার্য









