Cyclone: এখন কোথায় আছে ঘূর্ণিঝড় মোকা? ফোনেই ট্র্যাক করে নিন ঘূর্ণিঝড়ের অবস্থান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবহাওয়া দফতর সূত্রে খবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। আর যার জেরে নতুন করে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। ইতিমধ্যেই ভারতের মৌসম ভবন জানিয়েছে যে আগামী ৬ তারিখ থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ পটল মাল খাচ্ছে! নেটিজেনদের কটাক্ষের শিকার হিয়া

তবে বাংলায় কতটা প্রভাব পরবে ঘূর্ণিঝড়ের? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর বলেছে বাংলায় ঘূর্ণিঝড়ের তেমন দাপট দেখানোর আশঙ্কা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। আজ দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু ফের আগামীকাল, অর্থাৎ শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে।

cyclone mocha threat over bengal odisha imd issues alert heavy rain  expected mausam ki khabar avd | Cyclone Mocha: बंगाल-ओडिशा पर मंडराया खतरा,  IMD ने दी भारी बारिश की चेतावनी, जानें किसने

তবে কীভাবে ট্রাক করবেন বা কীভাবে জানবেন ঘূর্ণিঝড় এখন কোথায় অবস্থিত বা কোন দিক বরাবর সেটি এগবে? আপনারা ঘূর্ণিঝড়ের লোকেশন ট্রাক করতে চাইলে আপনাদের যেতে হবে Rainviewer.com বা Zoom.Earth যেকোনো একটি ওয়েবসাইটে।

এখন কোথায় আছে ঘূর্ণিঝড় মোকা? জেনে নিন তার গতবিধি 

Cyclone Mocha Won't Affect Tamil Nadu: Regional Met Office | India News |  Zee News

এছাড়াও আপনারা windy.com এও যেতে পারেন। এখানেও আপনারা ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ গতিবিধি লক্ষ করতে পারবেন। কখন ঝড় শেষ হবে কখন ঝড় শুরু হবে কিংবা ঝড় আদেও হবে কিনা। কারণ ঘূর্ণিঝড়ের গতিবিধি যেকোনো মুহূর্তে পালটে যেতে পারে তাই আগে থেকে টা লক্ষ্য রাখা মঙ্গল হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত