নজরবন্দি ব্যুরোঃ বাংলা ধারাবাহিকে বিভিন্ন বড়, কিংবা বয়স্ক অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি বিভিন্ন শিশুশিল্পীদেরও দেখতে পাওয়া যায়। শিশুশিল্পী রা সিনেমা হোক সিরিয়াল সবেতেই খুব গুরুত্বপূর্ণ হয়। অনেক সময় শুধুমাত্র একজন শিশুশিল্পীর অপরেই পুরো ধারাবাহিকটা নির্ভর করে। তেমনই এক জনপ্রিয় শিশুশিল্পী হলেন হিয়া দে।
আরও পড়ুনঃ শ্বশুরবাড়ির গোপন তথ্য ফাঁস করলেন দেবলীনা! শাশুড়িকে নিয়ে কী বললেন উত্তমকুমারের বউমা?
হিয়া দে জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালাতে মুখ্য চরিত্রে অভিনয় করতেন। তবে এখন বহু বছর কেটে গেছে এখন অবশ্য পটল অনেকটা বড় হয়েছে কিন্তু এখনও বয়েসের দিক থেকে সে নাবালিকা। এই ধারাবাহিকে অভিনয় করে সে রাতারাতি জনপ্রিয় হয়ে গেছিলো। কিন্তু এখন তার কিছু কাজকর্মের জন্য সে সামাজিক মাধ্যমে বারংবার ট্রোলড হচ্ছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়ে সেখানে দেখা যাচ্ছে পটল ওরফে হিয়া একটি বোল্ড ড্রেস পরে চেয়ারের ওপর হাতে একটি কাঁচের গ্লাস নিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। যা দেখে রীতিমত রেগে লাল হয়ে যায় নেটিজেনরা।
পটল মাল খাচ্ছে! কি বলছে নেটিজেনরা

সাধারনত পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে পটলের সরল সাধাসিধে অভিনয়, তার সরল মুখ এবং ভদ্র সভ্য ছোট্ট একটা মেয়ের ছাপই দর্শকদের মনেই রয়ে গেছে। তাই তাঁরা এইভাবে পটলকে দেখে অভ্যস্ত না থাকায় তাঁরা একটু অসন্তুষ্ট হয়েছে। অনেকে ওই ছবির পোস্টে কটাক্ষ করে লিখেছেন অল্প বয়সে পেকে গেলে এই অবস্থাই হয়। অনেকে আবার লিখেছেন পটল ‘মাল’ খাচ্ছে! তবে পটল লিখেছেন ওই গ্লাসের পানীয় কোন মদ নয় তাতে রয়েছে ক্র্যানবেরি কফি।



