স্বাধীনতার পর দেশ গড়ার পিছনে একাধিক মহৎ ব্যক্তিদের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে ছিলেন, ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজী, সর্দার প্যাটেল, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শ্রাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, আর এম লোহিয়া, নানাজী দেশমুখদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী৷ মোদির মুখে সাভারকারদের নাম নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
২৩ তম পার্টি কংগ্রেসের বৈঠকের শেষ দিনে বিরাট ঘোষণা সিপি(আই)এমের। মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্রের সঙ্গে বাংলা থেকে পলিটব্যুরোতে নতুন সংযোজন রামচন্দ্র ডোম। তবে পলিটব্যুরো থেকে অব্যহতি নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সিপি(আই)এমের রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ানোর পর বামফ্রন্ট চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। কিন্তু শরিক দলের সমস্ত পক্ষই চাইছে বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু।
শনিবার হো চি মিন মুর্তি থেকে ধর্মতলা অবধি মিছিল করেন বামফ্রন্ট নেতারা। সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, আসল লোককে গোপন করা হচ্ছে।