উর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব? সর্বদল বৈঠক চেয়ে কমিশনে চিঠি বামফ্রন্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি রাজ্যও। বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। উর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব? বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য সর্বদলীয় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বামফ্রন্ট।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এবার অফলাইনে? কি বলল সংসদ সভাপতি

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে জানিয়েছেন, দেশে এবং রাজ্যে উর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫০০ জনের পরিবর্তে ২০০ জনকে নিয়ে নির্বাচনের কথা বলা হয়েছে। রাজ্য সরকার কনটেইনমেন্ট জোন ঘোষণা করার ফলে সাধারণ মানুষের যাতায়তে অসুবিধা হচ্ছে। আক্রান্ত হচ্ছেন দলীয় নেতা থেকে শুরু করে প্রার্থীরা। এই অবস্থায় নির্বাচন করানো সম্ভব? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করা হোক।

এই পরিস্থিতিতে নির্বাচন করানোর জন্য আলোচনা চেয়ে সর্বদলীয় বৈঠকের দাবী বামফ্রন্টের। একইসঙ্গে ওই চিঠিতে আরও বলা হয়েছে, ৩ বছর ধরে বকেয়া রাজ্যের একাধিক পুর নির্বাচন। তবুও রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করাতে চায়নি বলে প্রশ্ন তুলেছেন তিনি।

উর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব? সর্বদলীয় বৈঠক চায় বামফ্রন্ট 

উর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব? সর্বদলীয় বৈঠক চায় বামফ্রন্ট 
উর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব? সর্বদলীয় বৈঠক চায় বামফ্রন্ট

উল্লেখ্য,  দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯০,৯২৮ জন। গতকালের তুলনায় এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। এরই মধ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৬৩০ জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর